আপিল বিভাগের রায়ে স্বস্তি পেলেন বিএনপির ২ প্রার্থী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের দুটি গুরুত্বপূর্ণ আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের
অংশগ্রহণে আইনগত কোনো বাধা নেই বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। সোমবার (৩ জানুয়ারি)
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত
প্রার্থী আসলাম চৌধুরীর বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে তার প্রার্থিতা বাতিলের আবেদন করেন
জামায়াত মনোনীত প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক। এ বিষয়ে নির্বাচন কমিশনে আপিল হলে উভয়
পক্ষের আইনজীবীরা দীর্ঘ সময় ধরে যুক্তি-তর্ক উপস্থাপন করেন। শুনানি শেষে আপিল বিভাগ
জামায়াত প্রার্থীর আবেদন নামঞ্জুর করে আসলাম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখেন। একই দিন
চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সরোয়ার আলম চৌধুরীর বিরুদ্ধেও ঋণখেলাপির অভিযোগে আপিল
শুনানি অনুষ্ঠিত হয়। জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন এ অভিযোগ দায়ের করেছিলেন। এ
মামলাতেও দুই পক্ষের আইনজীবীদের শুনানি ও নথি পর্যালোচনা শেষে আপিল বিভাগ অভিযোগের
পক্ষে পর্যাপ্ত আইনগত ভিত্তি না পাওয়ায় সরোয়ার আলম চৌধুরীর প্রার্থিতা বহাল রাখার সিদ্ধান্ত দেন।
ফলে চট্টগ্রামের এই দুই আসনে বিএনপি প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণে সব ধরনের আইনগত
জটিলতার অবসান ঘটল।
.jpg)